ক্রিকেট-উৎসব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরটা বাংলাদেশের জন্য ক্রিকেট-উৎসবেরই ছিল। বলতে পারেন, কীভাবে? জিম্বাবুয়ে সিরিজের আগ পর্যন্ত তো কেবল ব্যর্থতারই কাব্য লিখেছে বাংলাদেশ দল! আসলে মাঠের পারফরম্যান্স যা-ই থাকুক, বছরটা বাংলাদেশের জন্য ক্রিকেট-উৎসব ছিল ম্যাচ আয়োজনের দিক দিয়ে। পাঁচটি টেস্ট, ২২টি ওয়ানডে আর ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ মিলে ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে মোট ৬৪টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। এক বছরে এত বেশি আন্তর্জাতিক ম্যাচ এর আগে হয়নি কোনো দেশেই। এতগুলো ম্যাচ দেখার সুযোগ পেল বাংলাদেশের দর্শকেরা, এটা ক্রিকেট-উৎসবের বছর নয় তো কি!