ক্রিকেট খেলেই ওপারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝরে গেল আরও একজন সম্ভাবনাময় ক্রিকেটারের প্রাণ। অঙ্কিত কেশরি নামের ২০ বছর বয়সী এই ক্রিকেটার কাল মারা গেছেন কলকাতায়। দুর্ঘটনাটা ঘটেছিল গত শুক্রবার ক্রিকেট মাঠেই। যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে ভবানীপুরের সঙ্গে খেলছিল ইস্ট বেঙ্গল। ভবানীপুরের ইনিংসের ৪৪তম ওভারে একটা ক্যাচ ধরতে গিয়ে সতীর্থ সৌরভ মণ্ডলের সঙ্গে সংঘর্ষ হয় অঙ্কিতের। সৌরভের পা তাঁর মাথায় লাগে, মুখ দিয়ে রক্ত পড়তে থাকে পশ্চিমবঙ্গ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই ক্রিকেটারের। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই দিন জ্বরে ভোগার পর কাল হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান অঙ্কিত। শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলেসহ অনেক সাবেক ক্রিকেটার এই সম্ভাবনাময় ক্রিকেটারের অকালমৃত্যুতে শোক জানিয়েছেন। ক্রিকইনফো, এএফপি।