ক্রিকেট ছাড়লেন মিলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাইল মিলস
কাইল মিলস

ড্যানিয়েল ভেট্টোরি, নিউজিল্যান্ডের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি, আর কাইল মিলস দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক। ভেট্টোরি অবসরের ঘোষণা দিয়েছেন পরশু। কাল সব ধরনের ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন মিলস।
৩৬ বছর বয়সী পেসার নিউজিল্যান্ডের এবারের বিশ্বকাপ দলেও ছিলেন। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচটাই যা খেলেছেন। বিশ্বকাপে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি।
মিলস ১৭০টি ওয়ানডে, ৪২টি টি-টোয়েন্টি ও ১৯টি টেস্ট খেলেছেন। ২০০৯ সালে একবার র্যা ঙ্কিংয়ে ওয়ানডের সেরা বোলার হওয়া মিলস ওয়ানডেতে উইকেট পেয়েছেন ২৪০টি। ডানহাতি এই পেসার জাতীয় দলে প্রথম সুযোগ পান ২০০১ সালে শারজার ত্রিদেশীয় সিরিজে। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার কথা বলতে গিয়ে মিলস ছিলেন আবেগাপ্লুত, ‘১৪ বছর দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা অনেক বড় সম্মানের। আমি এটা মিস করতে যাচ্ছি। যাই হোক, অসাধারণ এই খেলাটা থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। এখন পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারব। আমার জন্য ওরা তো কম ছাড় দেয়নি।’ এএফপি।