ক্রিকেট পিচ থেকে রাজনীতির 'স্পিচে'...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কান ক্রিকেটাররা রাজনীতির মাঠে খুব প্রার্থিত। বিশেষ করে দেশটির শীর্ষ ক্রিকেটারদের অনেকেই যেভাবে রাজনীতির মাঠে সফলতার পরিচয় দিয়েছেন, তাতে এমন উক্তি বোধ হয় খুব একটা বাড়াবাড়ি হয়ে যায় না।
অর্জুনা রানাতুঙ্গা শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জিতিয়ে পরে রাজনীতিতেও জায়গা করে নিয়েছেন আপন মহিমায়। তিনি এই মুহূর্তে দ্বীপরাষ্ট্রের অন্যতম আলোচিত রাজনীতিক। রানাতুঙ্গার পর রাজনীতিতে জয়সূরিয়ার উত্থান ধারণাটি সুদৃঢ় ভিত্তি দিয়েছে। তাই কুমার সাঙ্গাকারার বিদায়ের দিনে সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়েই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা যখন সাঙ্গাকে যুক্তরাজ্যে লঙ্কা-রাজ্যের রাষ্ট্রদূত হওয়ার প্রস্তাব করেন, তখন সেটা শ্রীলঙ্কানদের খুব একটা অবাক করে না। সাঙ্গাকারা মহামান্য প্রেসিডেন্টের এই প্রস্তাবটি গ্রহণ করবেন কিনা, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার হলেও ব্যাপারটি নিয়ে আলোচনা এখন তুঙ্গেই।

সাঙ্গাকারা যুক্তরাজ্যে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত হন না না-ই হন, তাতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কিছু এসে যায় না। কিন্তু একজন ক্রিকেটারের সঙ্গে রাজনীতির প্রসঙ্গ যখন উঠেই গেল, তখন আসুন না একবার জেনে নেওয়া যাক, এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলা কোন কোন ক্রিকেটার তাঁর অবস​র-পরবর্তী জীবনকে সঁপে দিয়েছেন রাজনীতির গোলক-ধাঁধার মধ্যে...

ইমরান খান
ইমরান খান

ইমরান খান
সাবেক ক্রিকেটার হিসেবে সবচেয়ে বড় ‘সেলিব্রিটি’ রাজনীতিক এই ইমরান খানই। ১৯৭১ থেকে ১৯৯২ পর্যন্ত ২১ বছরের ক্রিকেট ক্যারিয়ারে নিজেকে নিয়ে গিয়েছিলেন জনপ্রিয়তার শীর্ষে। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিতও করেছেন তিনি। ১৯৯২ সালে পাকিস্তানকে জিতিয়েছিলেন বিশ্বকাপ-শিরোপা। ৩৯ বছর বয়সে খেলা ছাড়ার পর নিজের উপার্জিত অর্থের বড় অংশ দিয়ে লাহোরে মায়ের নামে গড়েছে ক্যানসার হাসপাতাল। এর পরপরই রাজনীতিতে পদার্পণ তাঁর। রাজনীতিক হিসেবেও তিনি কম যান না। পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হয়েছেন দুই বার। সর্বশেষ সাধারণ নির্বাচনে তাঁর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল পাকিস্তানের একটি প্রদেশে সরকার গঠনও করেছে। শক্তিশা​লী বিরোধী পক্ষ হিসেবে তিনি নিজেকে দাঁড় করিয়েছেন পাকিস্তানের রাজনীতিতে। অদূর ভবিষ্যতে ইমরান পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।

অর্জুনা রানাতুঙ্গা

অর্জুনা রানাতু​ঙ্গা
অর্জুনা রানাতু​ঙ্গা


শ্রীলঙ্কান ক্রিকেটের উত্থানে অর্জুনা রানাতু​ঙ্গার অবদান সর্বজনবিদিত। তাঁর অধিনায়কত্বেই টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির চৌদ্দ বছরের মাথায় ১৯৯৬ সালে বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জয় করে শ্রীলঙ্কা। ক্রিকে​টার হিসেবেও রানাতুঙ্গা লঙ্কান ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। ২০০০ সালে অবসর নেওয়ার পরই রাজনীতিতে যোগ দেন রানাতুঙ্গা। পার্লামেন্টের সদস্য হিসেবে রাজনীতিতে রাখেন সাহসী ভূমিকা। শ্রীলঙ্কান পর্যটন উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ক্রিকেট প্রশাসক হিসেবেও নিজের রাজনৈতিক ক্ষতাকে তিনি ব্যবহার করেছেন লঙ্কান ক্রিকেটের উন্নতিতেই।

মোহাম্মদ আজহারউদ্দিন
মোহাম্মদ আজহারউদ্দিন

মোহাম্মদ আজহারউদ্দিন
ভারতের অন্যতম সফল অধিনায়কের ক্যারিয়ার শেষ হয়েছিল ৯৯টি টেস্ট খেলে। ১৯৮৪ সাল থেকে ২০০০ সাল ভারতের হয়ে তাঁর কীর্তির সংখ্যা নেহাতই কম নয়। ম্যাচ পাতানোর অভিযোগে ২০০০ সালে আজীবন নিষেধাজ্ঞার কবলেও পড়েছিলেন। উচ্চতর আদালতে আপিল করে শেষ পর্যন্ত সেই অভিযোগ থেকে তাঁর মুক্তি মিলেছে। ২০০৯ সালে কংগ্রেসে যোগ দিয়ে লোকসভা নির্বাচনে অংশ নেন। নির্বাচনে তিনি বিজেপির প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিতও করেন।

সনৎ​ জয়সূরিয়া

সনৎ​ জয়সূরিয়া
সনৎ​ জয়সূরিয়া


রানাতুঙ্গার পদাঙ্ক অনুসরণ করে সনৎ​ জয়সূরিয়াও এই মুহূর্তে শ্রীলঙ্কান রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। তিনি খুব সম্ভব একমাত্র ক্রীড়াবিদ, যিনি খেলোয়াড় থাকা অবস্থাতেই নির্বাচনে দাঁড়িয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০১০ সালে সাংসদ হওয়ার পর আর পিছু ফিরে তাকাননি জয়সূরিয়া। শ্রীলঙ্কার সদ্য বিদায়ী প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সময় তিনি ডাক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

মনসুর আলী খান পতৌদি
মনসুর আলী খান পতৌদি

মনসুর আলী খান পতৌদি
ভারতের সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদি ১৯৭১ সালে রাজনীতিতে আসেন। বিশাল হরিয়ানা পার্টির হয়ে নির্বাচন করে হেরে যান। ১৯৯১ সালের লোকসভা নির্বাচনে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে নির্বাচন করেন এবং হারেন। ভারতের হয়ে ৪৬টি টেস্ট খেলা মনসুর আলী খান একসময় ‘পতৌদির নবাব’ হিসেবেও পরিচিত ছিলেন।

বিনোদ কাম্বলি

বিনোদ কাম্বলি
বিনোদ কাম্বলি


ভারতের হয়ে ১৭টি টেস্ট আর ১০২টি ওয়ানডে খেলা বিনোদ কাম্বলির ক্যারিয়ার আরও বড় হওয়াই যুক্তিযুক্ত ছিল। অসাধারণ প্রতিভাবান এই ক্রিকেটার কখনোই তাঁর প্রতিভার প্রতি সুবিচার করেননি। নব্বইয়ের দশকে তাঁর ক্রিকেট ক্যারিয়ার ছিল বিতর্কে ভরা। ২০০৯ সালে তিনি রাজনীতিতে যোগ দেন। লোক ভারতী পার্টি নামে একটি অখ্যাত দলের হয়ে তিনি নির্বাচনেও অংশ নিয়েছিলেন। কিন্তু হেরে যান।

নভজোৎ​ সিং সিধু
​নভজোৎ​ সিং সিধু ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপির রাজনীতিতে যুক্ত। অমৃতসর থেকে একবার সাংসদও নির্বাচিত

নভজোৎ​ সিং সিধু
নভজোৎ​ সিং সিধু

হয়েছিলেন ভারতের পক্ষে ৫১টি টেস্ট ও ১৩৬টি ওয়ানডে খেলা এই ক্রিকেটার।

ফ্রাঙ্ক ওরেল

ফ্রাঙ্ক ওরেল
ফ্রাঙ্ক ওরেল


গ্রেট ফ্রাঙ্ক ওরেল ক্যারিবীয় দ্বীপপুঞ্জের হয়ে খেলেছেন ৫১টি টেস্ট। খেলেছেন ২০৮টি প্রথম শ্রেণির ম্যাচও। তিনিও রাজনীতির ময়দানে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন খেলা ছাড়ার পর। নির্বাচিত হয়েছিলেন জ্যামাইকার সিনেটর।