ক্রিকেট বল যখন মৃত্যুবাণ

রমণ লাম্বা
১৯৯৮
ঢাকার ক্লাব ক্রিকেটে আবাহনীর হয়ে ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পান। প্রথমে আঘাতটা গুরুতর মনে না হলেও পরে পরিস্থিতির অবনতি ঘটে। তিন দিন পর হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৩৮ বছর বয়সে।
জুলফিকার ভাট্টি
২০১৩
পাকিস্তানের পাঞ্জাবের গুজরানওয়ালায় স্টার ক্রিকেট ক্লাবের হয়ে ব্যাটিংয়ের সময় বুকে বল লেগে মৃত্যু।
অ্যালকোইন জেনকিন্স
২০০৯
ক্রিকেট আম্পায়ার। সোয়ানসি-ল্যাঙ্গেনেচ ম্যাচে ফিল্ডারের থ্রো মাথায় লেগে মারা যান।
জর্জ সামার্স
১৮৭০
নটিংহ্যামশায়ারের এই ক্রিকেটার মারা যান মাথায় বলের আঘাতে
ড্যারিল র্যান্ডাল
২০১৩
প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার পুল করতে গিয়ে বল মাথার এক পাশে লাগে। মারা যান ৩২ বছর বয়সে।
উইলফ্রেড স্ন্যাক
১৯৮৯
মিডলসেক্সের এই ব্যাটসম্যান ক্যাভালিয়ার্স একাদশের হয়ে খেলছিলেন গাম্বিয়ায়। মাঠেই অজ্ঞান হয়ে মৃত্যু ৩৪ বছর বয়সে।
আবদুল আজিজ
১৯৫৯
কায়েদ-ই-আজম ট্রফিতে করাচির হয়ে কিপিংয়ের সময় বুকে এসে লাগে বল। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র ১৭ বছর।
ইয়ান ফলি
১৯৯৩
ইংল্যান্ডে হোয়াইটহ্যাভেনের হয়ে খেলার সময় চোখের নিচের অংশে আঘাত করে বল। চিকিৎসার সময় মারা যান হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে।