ক্রিকেট লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে ক্রিকেট গার্ডেনে গতকাল রোববার প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলায় জেমস ক্রিকেট ক্লাব ৬ রানে বিজয়ী হয়েছে। জেমস ক্রিকেট ক্লাব টসে জিতে প্রথম ব্যাট করে ৩৭.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। জবাবে ব্রাদার্স ইউনিয়ন ৩৯.৫ ওভারে ১২৮ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। আজ সোমবার খেলায় অংশ নেবে ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব বনাম জাতীয় তরুণ সংঘ। নিজস্ব প্রতিবেদক, রংপুর|