ক্রিকেটই ওপরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার সবচেয়ে চর্চিত খেলা কোনটি? ফুটবল, রাগবি, টেনিস বা অন্য কিছু নয়, ক্রিকেটই কিন্তু এখনো সবার ওপরে। বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসার যে রকমই হোক, অস্ট্রেলিয়ায় কিন্তু ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে হু হু করে। ২০১৩-১৪ মৌসুমে আগের চেয়ে ক্রিকেটের জনপ্রিয়তা বেড়েছে ১৬ শতাংশ। মেয়েদের মধ্যে সেটা আরও বেশি বেড়েছে, প্রায় ৩৯ শতাংশ। সব মিলে মোট ক্রিকেটারদের মধ্যে মেয়েদের হার ২২ শতাংশ। স্থানীয় মাঠ, স্কুল এমনকি ইনডোরেও ক্রিকেট চর্চা বেড়ে গেছে অনেক। সব মিলে প্রায় ১১ লাখের মতো লোক অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলে। তার মধ্যে সাড়ে পাঁচ লাখের কাছাকাছি স্কুলপড়ুয়া, চার লাখ খেলে ক্লাব ও স্থানীয় মাঠে আর এক লাখ ৭০ হাজারের মতো খেলে ইনডোরে। আইএএনএস।