ক্রিকেটই কঠিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঁটতে শেখার পরপরই হাতে নিয়েছেন ক্রিকেট ব্যাট। বাড়ির লনে শুরু করে পাড়ার মাঠ, কলকাতার ময়দান হয়ে ইডেন, রঞ্জি হয়ে মাতিয়েছেন আন্তর্জাতিক আঙিনা। ক্রিকেটের সঙ্গে দীর্ঘ বন্ধন। ক্রিকেটটা অনেক সহজই মনে হওয়ার কথা তাঁর কাছে। ক্রিকেট প্রশাসক হিসেবে তো মাত্রই শুরু! কিন্তু প্রশাসকের দায়িত্ব পালনের চেয়ে ক্রিকেটকেই অনেক কঠিন মনে হয় সৌরভ গাঙ্গুলীর কাছে। বাবা প্রয়াত চণ্ডীদাস গাঙ্গুলীর মতো সৌরভও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) যুগ্ম সচিব নির্বাচিত হয়েছেন। সিএবি প্রধান জগমোহন ডালমিয়ার সঙ্গে ২ ঘণ্টার বৈঠক দিয়ে কাল শুরু করলেন কাজ।পরে জানালেন, ক্রিকেট খেলা ঢের কঠিন, ‘ক্রিকেটে জীবন পাওয়া যায় একবারই, প্রশাসক হিসেবে তো ভুল করলে বারবার সুযোগ আসবে!’ পিটিআই।