ক্রিকেটজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা আবাসিক ভবনের স্থাপনা নিয়ে মামলা চলছিল আদালতে। বাদীপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার ক্রিকেট গ্রাউন্ড প্রোটেকশন অ্যাসোসিয়েশন। তাদের দাবি, ওই ভবনটা খেলার মাঠের সঙ্গে এক্কেবারে লাগোয়া হওয়াটাই সমস্যা। ছক্কা বা চার হলে বল ওই ভবনে চলে যায়। বিশেষ করে ছয় হলে তো বল ছাদে যাবেই। আদালতে বিচারককে এটাই বোঝানোর চেষ্টা করছিলেন অ্যাসোসিয়েশনের আইনজীবী রবার্ট ফুকস। কিন্তু সবাইকে হতবাক করে বিচারক বেভারলি লাং জানতে চাইলেন, ‘আমি ক্রিকেট খেলা বুঝি না। চার বা ছয়ের মানে কী?’ কী আর করা, এরপর আইনজীবীকে ব্যাখ্যা করে বোঝাতে হলো চার-ছয় কী জিনিস। ঘটনাটা ইতালি-জার্মানির মতো ক্রিকেটবিমুখ দেশে হলে সমস্যা ছিল না। ওসব দেশে ক্রিকেট খেলা বোঝেই বা কয়জন? কিন্তু ক্রিকেটের আঁতুড়ঘর ইংল্যান্ডে একজন বিচারক খেলাটার অ-আ-ক-খ জানেন না, কী আশ্চর্য! এএফপি।