ক্রিকেটে লড়ছে আবাহনী-মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাহনীতে খেলছেন মাশরাফি বিন মুর্তজা। ফাইল ছবি
আবাহনীতে খেলছেন মাশরাফি বিন মুর্তজা। ফাইল ছবি
>

• মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি আবাহনী-মোহামেডান।
• ঘরোয়া ক্রীড়াঙ্গনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী তারা।
• এখন অবশ্য আগের উত্তেজনা ও রোমাঞ্চ নেই।
• আবাহনীর নেতৃত্বে নাসির হোসেন ।
• মোহামেডানের অধিনায়ক শামসুর রহমান।

২০ বছর আগে হলে আজকের দিনটা দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য হতো রোমাঞ্চকর এক দিন। দেশের খেলাঙ্গনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং যে আজ ২২ গজে মুখোমুখি। কিন্তু এ যুগে এই ম্যাচ নিয়ে কোনো উত্তাপ নেই। দর্শক-সমর্থকদের খুব বেশিও হয়তো জানেন না এই ম্যাচের কথা। সব আকর্ষণ-উত্তেজনা হারিয়ে নিস্তরঙ্গ আর দশটা লড়াইয়ের সঙ্গে আবাহনী-মোহামেডান ম্যাচের কোনো পার্থক্য এখন করতে পারেন না কেউই। তারপরেও ঐতিহ্য বিচার করলে এটি বড় ম্যাচই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজকের এই ম্যাচটা গুরুত্ব বহন করছে দুই দলের জন্যই। প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম পাঁচ ম্যাচের প্রতিটিতেই জয় নিয়ে আবাহনী বেশ শক্ত অবস্থানে। অন্য দিকে হতাশা দিয়ে লিগ শুরু করা মোহামেডান পাঁচ ম্যাচের দুটিতে হেরে পিছিয়ে আছে। আজ জয় পেলে আবাহনী যেমন নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে, ঠিক তেমনি মোহামেডান খুঁজে নেবে নিজেদের।