ক্রিকেটে ফিরলেন ক্লার্ক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লার্কের নাম সংবলিত গ্যাবার সেই স্কোরবোর্ড। ছবি: টুইটার
ক্লার্কের নাম সংবলিত গ্যাবার সেই স্কোরবোর্ড। ছবি: টুইটার

গ্যাবার স্কোরবোর্ডের দিকে তাকিয়েই চক্ষুচড়াকগাছ ব্রিসবেনের দর্শকদের। এ কী! অস্ট্রেলিয়া দলে মাইকেল ক্লার্কের নাম! তিনি তো কিছুদিন আগেই ‘সাবেক’ হয়ে গেছেন। তাহলে কি আবার মাঠে ফিরলেন!

এমন বিস্মিত মুহূর্তেই দর্শকেরা আবিষ্কার করলেন, ভুল! বিরাট ভুল করেছে গ্যাবার স্কোর বোর্ড। স্কোরবোর্ডেও ভেসে এল ক্ষমা প্রার্থনা, ‘দর্শকদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার জন্য দুঃখিত।’

ভুল ভাঙতেই অনেকেই তন্ময়। স্মৃতি কাতর হয়ে পড়লের প্রিয় খেলোয়াড়টির জন্য। ইশ! আরও একবার যদি মাঠে ফিরতেন মাইকেল ক্লার্ক!

ব্যাপারটা ছুঁয়ে গেছে মাইকেল ক্লার্ককেও। রসিকতা করেই নিজের টুইটারে লেখেন, ‘“কখনোই নয়”, কথাটা কখনোই বলো না।’