ক্রিকেটে ব্যস্ত বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ টেস্ট, ২৯ ওয়ানডে, ১২ টি-টোয়েন্টি। ২০১৬ সালে একমাত্র দল হিসেবে ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অস্ট্রেলিয়া আজ নামছে ৫১তম ম্যাচ খেলতে। এ বছর এ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ৪৫টি ম্যাচ খেলেছে ভারত। অস্ট্রেলিয়া ও ভারত দুই দলই এ বছর আরও একটি করে ম্যাচ খেলবে। তবে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড থেকে অনেকটা দূরেই আছে এবারের অস্ট্রেলিয়া-ভারত। ২০০৯ সালে ৬১টি আন্তর্জাতিক ম্যাচ খেলে সবার ওপরে আছে অস্ট্রেলিয়াই। ওই বছর অস্ট্রেলিয়া খেলে ১৩টি টেস্ট, ৩৯টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি। ২০০৭ সালে ৫৫ ম্যাচ খেলে দুইয়ে ভারত। বাংলাদেশ এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে ২০০৮ ও ২০১০ সালে—৩৭টি।

এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ

                    সাল             টেস্ট        ওয়ানডে        টি-টোয়েন্টি

৬১     অস্ট্রেলিয়া     ২০০৯         ১৩         ৩৯              ৯

৫৫    ভারত         ২০০৭         ১০         ৩৭              ৮

৫৪    শ্রীলঙ্কা        ২০১২         ১০         ৩৩             ১১

৫৪    পাকিস্তান      ২০১৩          ৮          ৩৪             ১২

৫৩    ভারত         ১৯৯৯         ১০         ৪৩              -

৫৩    পাকিস্তান      ২০০০         ১২          ৪১              -

৫৩    ইংল্যান্ড      ২০০৭         ১১          ৩৪              ৮