ক্রিকেটের অলিম্পিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ দল। ২১০ খেলোয়াড়। একসঙ্গে এত দল, এত ক্রিকেটারকে কি বিশ্বকাপ ছাড়া আর কোনো টুর্নামেন্টে দেখার সুযোগ আছে? নেই। জাভাগাল শ্রীনাথের কাছে বিশ্বকাপ যেন তাই ‘ক্রিকেটের অলিম্পিক’। দল আর ক্রিকেটার বেশি বলেই তো নয়, এর অন্য গুরুত্বও আছে ভারতের সাবেক পেসারের কাছে, ‘চার বছরের ব্যবধানে, দুটি টুর্নামেন্টের মাঝে আপনার পারফরম্যান্সের সত্যিকারের মূল্যায়ন হয় বিশ্বকাপে। টুর্নামেন্ট শেষে যখন পেছন ফিরে দেখবেন সব ধরনের ক্রিকেটেই আপনার চার বছরের পারফরম্যান্স উঠে আসবে। বিশ্বকাপে পারফরম্যান্স তাই গুরুত্বপূর্ণ। এটাই টুর্নামেন্টে ভালো করার তাড়না ক্রিকেটারদের।’ আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে নিজের লেখা কলামে শ্রীনাথ আরও জানিয়েছেন, ‘বিশ্বকাপে বাজে খেলে বড় বড় ক্রিকেটারদের জাতীয় দল থেকে বাদ পড়ার নজির আছে। এটাই প্রমাণ করে যে সব টুর্নামেন্টের ওপরে বিশ্বকাপ। আমার কাছে আইসিসি বিশ্বকাপ মানেই ক্রিকেটের অলিম্পিক।’ পিটিআই।