ক্রিকেটের উসাইন বোল্ট ডি ভিলিয়ার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্র্যাকে ১০০ মিটারের বিশ্ব রেকর্ডটা তাঁরই দখলে। সেই উসাইন বোল্ট বললেন, ক্রিকেটারদের মধ্যে ১০০ মিটার চ্যাম্পিয়ন এবি ডি ভিলিয়ার্স! বিশ্বের দ্রুততম মানবের এ সনদে বিগলতি হতেই পারেন প্রোটিয়া অধিনায়ক।
বোল্ট এমনি এমনি ভিলিয়ার্সকে এ ‘খেতাব’ দেননি। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের সৃষ্টশীলতা, ফিটনেস, ক্ষিপ্রতা সবকিছুই প্রশংসনীয়। এক সংবাদ সম্মেলনে বোল্ট বললেন, ‘আমার কাছে সবচেয়ে দ্রুততম ক্রিকেটার নিঃসন্দেহে এবি ডি ভিলিয়ার্স। ক্রিকেটারদের মধ্যে তাঁকে ১০০ মিটার চ্যাম্পিয়ন হিসেবে চিহ্নিত করতে হবে।’ স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, তাঁর স্বদেশি ও বন্ধু ক্রিস গেইল সম্পর্কে তবে মূল্যায়ন কী? এ ক্ষেত্রে ক্যারিবীয় ব্যাটসম্যান বোল্টের কাছে পাস নম্বরও পাচ্ছেন না। জ্যামাইকান স্প্রিন্টারের মতে, ‘গেইল বড্ড ধীরগতির ক্রিকেটার’! এএনআই।