
বোলারদের কাজ কী? উইকেট পাওয়া! মুস্তাফিজুর রহমানকেই দেখুন না, মাঠে নামেনই যেন ব্যাটসম্যানদের অত্যাচার করতে। নাভিশ্বাস তুলে তাঁদের উইকেট তুলে নিতে। কিন্তু সবাই তো আর মুস্তাফিজ নন। ক্রিকেটে এমন অনেকেই এসেছেন যাঁরা নিখাদ বোলার হিসেবে দলে এসেও কোনো দাগ ফেলতে পারেননি। অনেকে আবার দলের প্রয়োজনে বল হাতে তুলে নিয়েছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। এঁদের অনেকেই পুরো ক্যারিয়ারই শেষ করেছেন কোনো উইকেট না পেয়েই! ইংলিশ বোলার লেন হপউডকেই দেখুন না, ২ টেস্টে ৭৭ ওভার বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারই শেষ হয়ে গেছে তাঁর। তবে শ্রীলঙ্কান অতুলা সামারাসেকেরার বিষয়টি আবার অন্য রকম। ৪ টেস্টের ক্যারিয়ারে ৩ উইকেট পেলেও ৩৯টি ওয়ানডেতে ৩৩৮টি বল করেও থেকেছেন উইকেটশূন্য।
সবচেয়ে বেশি বল করে উইকেটশূন্য
বল
৪৬২ লেন হপউড (ইংল্যান্ড) টেস্ট
৩৯৮ জর্জ হেডলি (ওয়েস্ট ইন্ডিজ) টেস্ট
৩৯৬ আনোয়ার হোসেন মনির (বাংলাদেশ) টেস্ট ও ওয়ানডে
২৭৬ অটো নাথলিং (অস্ট্রেলিয়া) টেস্ট
২৬৪ আলফ্রেড স্কট (ওয়েস্ট ইন্ডিজ) টেস্ট