ক্রিকেটের সোনা শ্রীলঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান গেমস ক্রিকেটের পদকজয়ী তিন দলের তিন অধিনায়ক—বাঁ থেকে আফগানিস্তানের মোহাম্মদ নবী (রুপা), শ্রীলঙ্কার লাহিরু থিরিমান্নে (সোনা) ও বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা (ব্রোঞ্জ) l জিমবিও
এশিয়ান গেমস ক্রিকেটের পদকজয়ী তিন দলের তিন অধিনায়ক—বাঁ থেকে আফগানিস্তানের মোহাম্মদ নবী (রুপা), শ্রীলঙ্কার লাহিরু থিরিমান্নে (সোনা) ও বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা (ব্রোঞ্জ) l জিমবিও

গতবার চতুর্থ। সেই অভিজ্ঞতা থেকে এবার শক্তিশালী দল পাঠিয়েছিল শ্রীলঙ্কা, প্রায় জাতীয় দলই। লক্ষ্য ছিল সোনা। মূল বাধা বাংলাদেশকে হারাতে মাঠের লড়াইয়ে জিততে হয়নি। সেমিফাইনালে জয় এসেছে টসে। কাল ফাইনালে খুব একটা পাত্তা পেল না আফগানিস্তান। ৬৮ রানে জিতে এশিয়ান গেমস ক্রিকেটের সোনা জিতেছে শ্রীলঙ্কা।
ফাইনালে হেসেখেলে জিতলেও বড় স্কোর কিন্তু গড়তে পারেনি লঙ্কানরা। অধিনায়ক লাহিরু থিরিমান্নে (৩৭ বলে ৫৭) ও দীনেশ চান্ডিমালের (২৭ বলে ৩৩) ব্যাটে ১০ ওভার শেষে স্কোর বোর্ডে রান ১ উইকেটে ৭৮। কিন্তু শেষ ১০ ওভারে ভিন্ন গল্প। বাকি সব উইকেট হারিয়ে তুলতে পারল আর মাত্র ৫৫।
আফগান অধিনায়ক মোহাম্মদ নবী নিয়েছেন ৪ উইকেট। এরপর ব্যাট করতে নেমে খেই হারিয়ে ফেলল নবীর দল। ১৩৪ রানের লক্ষ্য ছোঁয়া দূরে থাক, যেতে পারেনি কাছাকাছিও। ৬৫ রানে অলআউট। অজন্তা মেন্ডিস নিয়েছেন তিন উইকেট, দুটি করে চতুরঙ্গ ডি সিলভা ও ইসুরু উদানা। ক্রিকইনফো।