ক্রিকেট-যাযাবর!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএল থেকে ফিরে আবাহনীর হয়ে সুপার লিগে খেলেছেন, আনন্দময় কয়েকটা দিন কাটিয়েছেন স্ত্রী-সন্তানের সঙ্গেও। আবার শুরু হয়ে গেছে ‘ক্রিকেট যাযাবর’-এর জীবন। জ্যামাইকা তালাওয়াসের হয়ে সিপিএলে খেলতে সাকিব আল হাসান কাল রাতে উড়াল দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে। যাওয়ার আগে বিমানবন্দরে তোলা এই ছবিটা ফেসবুকে দিয়ে স্ট্যাটাস দিয়েছেন, ‘সিপিএলে যাচ্ছি। এখনই পরিবারকে মিস করতে শুরু করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’