ক্রিকেট মাঠে আবারও দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংঘর্ষের পর মাঠে পড়ে আছেন ময়সেস ও বার্নস। তাদের শুশ্রূষা চালাচ্ছেন অন্যরা ছবি: দ্য গার্ডিয়ান
সংঘর্ষের পর মাঠে পড়ে আছেন ময়সেস ও বার্নস। তাদের শুশ্রূষা চালাচ্ছেন অন্যরা ছবি: দ্য গার্ডিয়ান

আবারও ক্রিকেট মাঠে দুর্ঘটনা। আবারও রক্তক্ষরণ। তবে স্বস্তির বিষয় দুর্ঘটনাটা ভয়াবহ হলেও এ যাত্রায় জীবনহানি ঘটেনি কারওরই।
ঘটনাটা গতকাল রোববারের। ইংলিশ কাউন্টি সাসেক্সের অরেনডেল ক্যাসেলের মাঠে চলছিল টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা। মুখোমুখি হয়েছিল সাসেক্স ও সারে। ম্যাচের ১৯ তম ওভারে ফিল্ডিং করার সময় সারের ময়সেস হেনরিকস ও ররি বার্নসের মধ্যে সংঘর্ষের মাত্রাটা ছিল ভয়াবহই। স্ট্রেচারে করে হাসপাতালে নিতে হয় তাদের। কিংকর্তব্যবিমূঢ় কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই ম্যাচটি বাতিল ঘোষণা করে।
আহত হেনরিকস অস্ট্রেলীয় ক্রিকেটার। ম্যাচে তিনি চার ওভার বল করে ৩ উইকেটও নিয়েছিলেন। সংঘর্ষে তাঁর চোয়াল ভেঙে যায়। সে তুলনায় বার্নসের আঘাত নাকি কমই। আরও একদিন হাসাপাতালে রাখা হবে তাদের। এরপর ছেড়ে দেওয়া হবে।
সারে তাঁদের নিজস্ব টুইটারে জানিয়েছে, হাসপাতালে চিকিৎসা শেষে আজ বিকেলেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন ররি বার্নস। এই দুর্ঘটনায় মর্মাহত হয়েছেন ইংলিশ ক্রিকেটার স্টুয়ার্ড ব্রড, অ্যালেক স্টুয়ার্ট এবং কেভিন পিটারসেনসহ আরও অনেকে। কিছু দিন আগেই ক্রিকেট মাঠে আঘাত পেয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজ কিংবা ভারতের উদীয়মান ক্রিকেটার অঙ্কিত কেশরির মর্মান্তিক মৃত্যু মুহ্যমান করেছিল ক্রিকেটপ্রেমীদের। সূত্র: দ্য গার্ডিয়ান