ক্রিস গেইলের শেষের শুরু?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৩ রানের অপেক্ষা ছিল ক্রিস গেইলের। তাহলেই ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ১০ হাজার রান হয়ে যেত। কিন্তু ইতিহাসের সেই দিনটা যে অন্তত ১৬ এপ্রিল নয়, সেটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিশ্চিত করে দিয়েছে ম্যাচের আগেই। আইপিএলে কাল পুনের বিপক্ষে একাদশেই জায়গা হয়নি গেইলের।

সুযোগটা দ্রুত আসবে, সে নিশ্চয়তাও নেই। বাদ পড়ার অভিজ্ঞতা এক ম্যাচ আগেও হয়েছে। সেদিন স্টুয়ার্ট বিনি বলেছিলেন, ‘কোনো সুযোগ ছিল না আমাদের, এবিকে জায়গা দিতে গেইলকে সরতেই হতো।’ অথচ একসময় টি-টোয়েন্টি মানেই ছিল একাদশে সবার আগে গেইলের নাম লিখে বাকিদের কথা মাথায় আনা। পরের ম্যাচে ফিরেছিলেন, ২৭ বলে ২২ রান করে কাল আবার জায়গা খুইয়েছেন।
৩৭ বয়সী গেইল এবার মুদ্রার উল্টো দিকটা দেখছেন। তিন ম্যাচে মাত্র ৬০ রান কিন্তু হঠাৎ করে আসা কোনো দুর্দশা নয়! গত তিন মৌসুমে ৩৪ ম্যাচে ২৯.৫৬ গড়ে ৯৪৬ রান, সেঞ্চুরি মাত্র একটি। টি-টোয়েন্টির রাজত্ব বোধ হয় সত্যিই আর গেইলের কাছে নেই! ক্রিকইনফো।