ক্রোর প্রস্তাব ১৮ দল, ৪০ ওভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্টিন ক্রো
মার্টিন ক্রো

পরের বিশ্বকাপের ফরম্যাট নিয়ে আলোচনায় এবার যোগ দিলেন মার্টিন ক্রো। ক্রিকইনফোতে লেখা এক কলামে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেট অধিনায়ক নিজের পছন্দের বিশ্বকাপ ফরম্যাট নিয়ে বলেছেন। ক্রোর প্রস্তাব, বিশ্বকাপ হবে ১৮ দলের, দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। র্যা ঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারিত হবে গ্রুপ (যেমন বিজোড় র্যা ঙ্কিংয়ের দল এক গ্রুপে, অন্যটিতে জোড়)। র‌্যাঙ্কিংয়ের বাইরের দলগুলো আসবে বাছাইপর্ব পেরিয়ে। গ্রুপে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। দুই গ্রুপ থেকে সেরা চারটি করে দল উঠবে পরের রাউন্ডে, যেখানে শুধু অন্য গ্রুপের দলগুলোর সঙ্গেই খেলা হবে। এই পর্যায় পেরিয়ে পয়েন্টের ভিত্তিতে সেরা চার দল উঠবে সেমিফাইনালে। সেমিফাইনাল ও ফাইনাল হবে ‘বেস্ট অব থ্রি’ পদ্ধতিতে। আর পুরো টুর্নামেন্ট হবে ৪০ ওভারের, একটি বল ব্যবহার করা হবে, পাওয়ার প্লে ছাড়া অন্য ওভারগুলোয় বৃত্তের বাইরে থাকবে ৫ জন করে ফিল্ডার। ক্রোর প্রস্তাবিত এই ফরম্যাট গৃহীত হলে খেলা চলবে প্রায় ১০ সপ্তাহ ধরে।