ক্লার্ক-সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটের কারণে বিশ্বকাপের প্রথম দিকের কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না। মাইকেল ক্লার্ককে অবশ্য তার পরও দলে রেখেছেন অস্ট্রেলিয়ান নির্বাচকেরা। শুধু তা-ই নয়, বিশ্বকাপের দলের নিয়মিত অধিনায়কও তিনিই। তাঁর অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন জর্জ বেইলি। আবার ক্লার্ক দলে ফিরলে বাদ পড়তে হতে পারে তাঁকেই! দুর্দান্ত ফর্মে থাকা স্টিভেন স্মিথকে তো আর বাদ দেওয়া যাবে না। এই সমস্যাটা তৈরি হয়েছে ক্লার্ক চোটে পড়ায়। আর সমস্যা সমাধানের ক্ষেত্রে অস্ট্রেলিয়া ক্লার্ককে দলে রেখে একটা আবেগময় সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন রাহুল দ্রাবিড় ও স্টিভেন স্মিথ। ক্রিকইনফোর সঙ্গে বিশ্বকাপ নিয়ে আলাপচারিতায় সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক স্মিথ বলেছেন, ‘ক্লার্ক ও স্মিথ দুজনকে খেলানো কঠিন হয়ে যাবে অস্ট্রেলিয়ার জন্য।’ চোট থাকার পরও ক্লার্ককে দলের রাখার সিদ্ধান্তটা অস্ট্রেলিয়ানদের চরিত্রের সঙ্গে যায় না বলে মনে করেন সাবেক ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়, ‘আশা করছি এটা কোনো আবেগময় সিদ্ধান্ত নয়। এটা অস্ট্রেলিয়ানদের সঙ্গে যায় না। আমরা আগেও দেখেছি ক্লার্ককে নিয়ে অস্ট্রেলিয়ান নির্বাচকেরা এমন আবেগময় সিদ্ধান্ত নিয়েছেন, বিশেষ করে তাকে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে খেলানোর ব্যাপারে।’ ক্রিকইনফো।