প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ জিততে হলে অস্ট্রেলিয়ার হয়ে প্রধান ভূমিকাটা পালন করতে হবে কাকে? শেন ওয়ার্নের কাছে সেই নামটা মাইকেল ক্লার্ক, ‘আমার মনে হয় না অস্ট্রেলিয়া ক্লার্ককে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে।’ ক্লার্কের মধ্যে কী এমন আছে যে অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি এভাবে ভাবছেন? স্পিন-জাদুকর স্কাই স্পোর্টসকে একটা ব্যাখ্যাও দিয়েছেন, ‘১২ মাস আগে অস্ট্রেলিয়া ছিল এলোমেলো
একটি দল, কিন্তু তার অধিনায়কত্বেই তারা অ্যাশেজে ইংল্যান্ডকে ধবলধোলাই করেছে, তারপর দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে।’
গত মাসে দল ঘোষণার পর চোটগ্রস্ত ক্লার্ককে ফিটনেস ফিরে পাওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের সঙ্গে ম্যাচ পর্যন্ত। যদি ক্লার্ক ফিট হয়ে যান প্রত্যাশিত সময়ের আগেই, তবে তাঁকে বিশ্বকাপের শুরু থেকেই নামিয়ে দেওয়ার পক্ষে ’৯৯-এর ফাইনালের ম্যাচসেরা। জি নিউজ।