ক্লার্কের অস্ত্রোপচার আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল ক্লার্ক ও অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য আরও দুঃসংবাদ। শল্যবিদের ছুরির নিচে যেতে হচ্ছে অস্ট্রেলিযান অধিনায়ককে। আজ মেলবোর্নে অস্ত্রোপচার হবে ক্লার্কের ডান হ্যামস্ট্রিংয়ে। অস্ট্রেলিয়া দলের চিকিৎসক পিটার ব্রুকনার জানালেন, ‘এমনিতে হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ত্রোপচার প্রয়োজন হয় না। কিন্তু মাইকেলের হ্যামস্ট্রিং টেন্ডন উল্লেখযোগ্য পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা সারিয়ে তুলতে অস্ত্রোপচারই সবচয়ে উপযুক্ত উপায়।’ অস্ত্রোপচার করতে হওয়ায় এখন বিশ্বকাপ থেকে ক্লার্কের ছিটকে পড়া একরকম নিশ্চিতই। এএফপি।