ক্লার্কের না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টির সঙ্গে যেন লুকোচুরিই খেলছেন মাইকেল ক্লার্ক। গত অ্যাশেজ হারের হতাশা থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, সেও প্রায় এক বছর হলো। তখনই কথা দিয়েছিলেন, এত দিন উপেক্ষা করলেও এবার মনোযোগ দেবেন টি-টোয়েন্টিতে। হংকংয়ে এক টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে হাত মকশোও করেছেন। বিগ ব্যাশ টি-টোয়েন্টিতে অভিষেকও হওয়ার কথা ছিল এবার। কিন্তু ক্লার্ক আবারও টি-টোয়েন্টিকে এড়িয়েই গেলেন, খেলা ফেলে চ্যানেল নাইনের ধারাভাষ্য দলে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। নিজের টুইটারে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘চ্যানেল নাইনের ধারাভাষ্য দলে যোগ দিয়ে আমি আনন্দিত, এর মানে আমি বিগ ব্যাশ খেলতে পারছি না।’ ২০১৪-১৫ মৌসুমে ব্রেট লি কিন্তু ধারাভাষ্যের পাশাপাশি বিগ ব্যাশে খেলেছিলেনও। তবে ক্লার্ক সে পথে হাঁটছেন না। গার্ডিয়ান।