ক্লার্কের ফেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত আগস্টে অবসর নেওয়ার পর কাল আবার মাঠে ফিরলেন তিনি। সেই ফেরাটা একেবারে মন্দ হয়নি মাইকেল ক্লার্কের। সাবেক ক্লাব ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে র্যান্ডউইক-পিটারস্যামের বিপক্ষে দুই দিনের ম্যাচে আউট হয়েছেন ৪৮ রান করে। ১৩৫ মিনিটের ইনিংসে চার মেরেছেন ৭টি।
প্রায় ছয় মাস পর ক্রিকেটে ফিরে নিজের ফিটনেস নিয়ে সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক বেশ খুশিই, ‘ব্যাটিংটা বেশ উপভোগ করেছি। শারীরিক দিক দিয়েও ভালোই বোধ করছি।’ তবে এ প্রত্যাবর্তন কতটা দীর্ঘস্থায়ী হবে সে বিষয়ে অনিশ্চিত ক্লার্ক, ‘খুব যে ভালো খেলেছি, সেটা বলা যাবে না। তার পরও মাঠে নেমে ব্যাট হাতে কিছুটা সময় কাটানো, কিছু রান করতে পারাটা খারাপ নয়।’ এএফপি।