ক্লার্কের বদলি হিউজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যের দুর্ভাগ্যে নিজের সৌভাগ্যই আপাতত ফিল হিউজের নিয়তি। চোট পাওয়া শেন ওয়াটসনের বদলে সুযোগ পেয়েছিলেন জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজে। ওই টুর্নামেন্টে ভালো করেও বাদ পড়েছিলেন পাকিস্তান সিরিজের ওয়ানডে দল থেকে। তবে মাইকেল ক্লার্কের চোট আবার হিউজের জন্য খুলে দিয়েছে ওয়ানডের দরজা। টেস্ট দলে থাকা হিউজের অবশ্য মূল দলের আগেই যাওয়ার কথা ছিল আরব আমিরাতে। অস্ট্রেলিয়ার স্পিন বোলিং উপদেষ্টা মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে স্পিন খেলা নিয়ে কাজ করতে। ওয়ানডের জন্য এখন হিউজকে যেতে হবে আরও আগেই। এএফপি।