ক্লার্কের বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশাটা বোধ হয় ছেড়েই দিয়েছিলেন মাইকেল ক্লার্ক। চার বছর ধরে নিলামে সিডনির এই বাড়িটা কিনতে কেউই আগ্রহ দেখায়নি। সেই ২০০৬ সালে ২৮ লাখ ডলার দিয়ে কিনেছিলেন। তিন বছর পর সিদ্ধান্ত নিলেন, বাড়িটা বিক্রি করে দেবেন। নিজেও চলে গেলেন নতুন ঠিকানায়। কিন্তু কেন যেন নিলামে প্রতিবারই সেটা অবিক্রীত থেকে যাচ্ছিল। অবশেষে বিক্রি হলো সেটা, এত দিন পড়ে থাকার পর ২৫ লাখ ডলার পেয়ে ক্লার্ক বোধ হয় খুব একটা ঠকেনওনি। অথচ বাড়িটা রীতিমতো চোখজুড়ানোই। সামনেই হ্রদের স্বচ্ছ জল, পাঁচ বেডরুম থেকে উপভোগ করা যাবে সেই শোভা। সুইমিংপুল, নিজস্ব জিম তো আছেই। আছে নৌকা রাখার নিজস্ব ছাউনিও। এত দিন যে কেন বিক্রি হয়নি সেটাই তো বিস্ময়কর! মেইল অনলাইন।