ক্লার্কের সময়েই বিভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এটা অনেকেরই কৌশল হয়তো। আত্মজীবনীতে বিতর্কিত কিছু কথা লেখা, কিছু মানুষকে তাতিয়ে দেওয়া। সেই বিতর্কের জোরে হু হু করে বেড়ে যাবে বইয়ের কাটতি! সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্কের আত্মজীবনীটাও তেমনি। যেখানে তিনি তাঁর একসময়ের অনেক সতীর্থকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। যে মন্তব্যের পাল্টা জবাব দিচ্ছেন সতীর্থরা।
এবার ওই একই পথে হাঁটলেন ক্লার্কের সাবেক সতীর্থ মিচেল জনসনও। নিজের আত্মজীবনী রেজিলিয়েন্ট-এ যথারীতি অস্ট্রেলিয়া দলের সেই সময়ের অনেক গোপন কথা ফাঁস করেছেন সাবেক এই বাঁহাতি পেসার। সেই বইয়ের প্রচারণায় গিয়ে তিনি আবার উল্টো ধুয়ে দিয়েছেন ক্লার্ককে। ক্লার্কের অধিনায়ক থাকার সময়েই অস্ট্রেলিয়া দলের পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছিল বলে দাবি জনসনের!
সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী মাই স্টোরিতে ক্লার্ক দাবি করেছেন, ২০১৩ সালের ভারত সফরের সময় অস্ট্রেলিয়ার জন্য ‘টিউমার’ হয়ে উঠেছিলেন কয়েকজন। তখনকার সহ-অধিনায়ক শেন ওয়াটসনকেই দলের জন্য ‘ক্যানসার’ বলে মনে করতেন ক্লার্ক।
২০১৩ সালের ওই ভারত সফরের মাঝপথে জনসনসহ চার ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া হয় তৎকালীন কোচ মিকি আর্থারের কথা না শোনায়। তবে জনসনের দাবি, এ ঘটনার পেছনে কলকাঠি নেড়েছিলেন ক্লার্কই।

রেজিলিয়েন্ট-এ জনসন দাবি করেছেন, ২০১২ সালের শেষ দিকে রিকি পন্টিং বিদায় বলে দেওয়ার পর থেকেই দলের পরিবেশ অস্থিতিশীল হতে শুরু করে। ক্লার্কের অধীনে শুরু থেকেই দলে ফাটল দেখা দেয়, অনেকে খেলতে অনীহা প্রকাশ করেন।
সম্প্রতি ফক্স স্পোর্টসে বইটির প্রচারণা অনুষ্ঠানে ওই সময়ের স্মৃতিচারণা করতে গিয়ে বলেছেন, ‘দলের ছন্দটা তখন থেকেই কেটে যেতে শুরু করে। সবাই পরিবর্তনটা অনুভব করতে পারছিল। কিন্তু কারও যেন কিছু করার ছিল না। একসময় আর কোনো দলই থাকল না, ছোট ছোট উপদলে ভাগ হয়ে গেল। পরিবেশটাও বিষাক্ত হয়ে গেল।’
দেখা যাক, এখন ক্লার্ক কী জবাব দেন জনসনকে! এএফপি।