প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনি ডগলাস মারা গেছেন ৮৫ বছর আগে। ওভাল টেস্টের পর প্রয়াত ইংল্যান্ড অধিনায়কের পাশে বসে যেতে পারেন মাইকেল ক্লার্ক। তবে অস্ট্রেলিয়ার বিদায়ী অধিনায়ক বসতে না পারলেই খুশি হবেন। ১৯১১ থেকে ১৯২১ সালের মধ্যে আটটি অ্যাশেজ টেস্টে হেরেছিলেন ডগলাস। পরের টেস্টে হারলে অধিনায়ক হিসেবে ক্লার্কেরও আট টেস্টে পরাজয়ের ‘কীর্তি’ হয়ে যাবে। অস্ট্রেলিয়ার আর কোনো অধিনায়ক অ্যাশেজে ৬টির বেশি টেস্টে হারেননি। আর ইংলিশদের মধ্যে ক্লার্কের চেয়েও বেশি দুর্ভাগা আছেন দুজন। ১৯৯৩ থেকে ২০০১ সালের মধ্যে ৯টি অ্যাশেজ টেস্টে হেরেছিলেন ইংলিশ অধিনায়ক মাইক আথারটন। তবে সবার ওপরে আছেন আর্চি ম্যাকলারেন,
১৮৯৭ থেকে ১৯০৯ সালের মধ্যে ১১টি টেস্টে হারের স্বাদ পেয়েছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক।