ক্লুজনারকে ছাপিয়ে বিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১৭তম টেস্টে ১০০ উইকেট নিয়েছেন ইয়াসির শাহ। পাকিস্তানি লেগ স্পিনারের পর দুবাই টেস্টে জাত চেনালেন আরেক লেগ স্পিনার দেবেন্দ্র বিশু। ওয়েস্ট ইন্ডিয়ান বোলার পরশু পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৪৯ রানে নিলেন ৮ উইকেট। এতেই রেকর্ড বইয়ে নাম উঠে গেছে বিশুর। এশিয়া সফরে আসা কোনো বোলারের ইনিংস-সেরা বোলিং এখন এই গায়ানিজের দখলে। বিশু পেছনে ফেলেছেন ল্যান্স ক্লুজনারকে। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ১৯৯৬ সালে কলকাতায় ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকে ৬৪ রানে পেয়েছিলেন ৮ উইকেট। ক্লুজনারের কীর্তি অবশ্য দ্বিতীয় ইনিংসের। প্রথম ইনিংসে খালি হাতেই ফিরেছিলেন ১৯৯৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড়। বিশুর কীর্তিতে ৮ উইকেট নেওয়ার প্রায় ভুলতে বসা স্বাদও পেল ক্যারিবীয়রা। এর আগে সেই ১৯৯০ সালে ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার কার্টলি অ্যামব্রোস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেরা বোলিংয়ের তালিকায় বিশু আছেন পাঁচে।
এশিয়া সফরে টেস্টে সেরা বোলিং
৮/৪৯
দেবেন্দ্র বিশু
ও. ইন্ডিজ–পাকিস্তান
দুবাই
২০১৬
৮/৬৪
ল্যান্স ক্লুজনার
দ. আফ্রিকা-ভারত
কলকাতা
১৯৯৬
৮/১০৮
স্টুয়ার্ট ম্যাকগিল
অস্ট্রেলিয়া-বাংলাদেশ
ফতুল্লা
২০০৬
৮/২১৫
জেসন ক্রেইজা
অস্ট্রেলিয়া-ভারত
নাগপুর
২০০৮
৭/৪৩
রে লিন্ডওয়াল
অস্ট্রেলিয়া-ভারত
চেন্নাই
১৯৫৬