ক্লেমন ইউনি ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সাল থেকে নিয়মিত হচ্ছে ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে এর চতুর্থ আসর। ৩২টি বিশ্ববিদ্যালয় দলের অংশগ্রহণে টুর্নামেন্ট চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক আকরাম খান ও খালেদ মাসুদের ‘থ্রি কিকস’-এর আয়োজনে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আকিজ ফুড অ্যান্ড বেভারেজের কোমল পানীয় ক্লেমন, সহ-পৃষ্ঠপোষক নিউজিল্যান্ড ডেইরির ডেটোস টরটিলা চিপস। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা ও একটি ওয়ালটন ফ্রিজ, রানার্সআপের পুরস্কার ২ লাখ টাকা। ম্যান অব দ্য টুর্নামেন্টকে দেওয়া হবে একটি টিভিএস মোটরসাইকেল। সব ম্যাচ সরাসরি দেখাবে গাজী টেলিভিশন।