ক্ষমা পেলেন না কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমা করলেন না ভারতীয় সাংবাদিক জসবিন্দার সিধু। হিন্দুস্তান টাইমস-এর এই সাংবাদিক কাল আনুষ্ঠানিকভাবেই কোহলির বিরুদ্ধে অভিযোগ করেছেন আইসিসির কাছে। সিধুর পত্রিকা হিন্দুস্তান টাইমসও নালিশ দায়ের করেছে বিসিসিআইয়ের কাছে। পরশু পার্থের মারডক ইউনিভার্সিটিতে ভারতের অনুশীলনের সময় সিধুকে অকথ্য ভাষায় গালাগাল করেছিলেন কোহলি। অন্য এক সাংবাদিক মনে করেই কাণ্ডটা করেছিলেন ভারতীয় ব্যাটসম্যান। কাল হিন্দুস্তান টাইমস পুরো ঘটনাটিই ফলাও করে প্রচার করেছে নিজেদের পত্রিকায়। এদিকে কোহলির পক্ষ নিয়ে বিসিসিআইয়ের সচিব অনুরাগ ঠাকুর বলেছেন, ‘সে (কোহলি) তো ঘটনা ব্যাখ্যা দিয়েছেই। ব্যাপারটার এখানেই ইতি হওয়া উচিত’। ক্রিকইনফো।