ক্ষোভের আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজে ব্যাটিং আর ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। মানতে পারছে না সমর্থকেরা, রাগে-ক্ষোভে তারা টেলিভিশন সেট ভেঙেছে, ক্রিকেটসামগ্রী পুড়িয়েছে, বের করেছে প্রতীকী শবযাত্রা। আরেকবার যেন মৃত্যু হলো পাকিস্তানের ক্রিকেটের। এর আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারেও একই কাজ করেছিল মুলতানের কিছু সমর্থক। করাচির একজন দর্শক মুনাজ্জা জিলানি বলছেন, ‘বাংলাদেশ তো বাজে আম্পায়ারিংয়ের কথা বলতে পারে, পাকিস্তানের খেলোয়াড়েরা কী অজুহাত দেবেন?’ ইসলামাবাদে মুবাশির খান নামে একজন দায়ী করছেন ফিল্ডিংকেই, ‘তারা সেরাটাই দিয়েছে। তবে চাপ নিয়ে ফেলেছে সহজেই, ফিল্ডিংয়ে এত ভুল এ কারণেই।’ তবে ওয়াহাব রিয়াজ ও অন্য বোলারদের প্রশংসাও করেছেন জাহানজেব নামের এক সমর্থক, ‘আমি সত্যিই হতাশ। তবে আমাদের বোলাররা ভালো করেছে, আমরা কোয়ার্টার ফাইনালে গেছি। আর এটি আমাদের দ্বিতীয় সারির দল। আমাদের প্রধান খেলোয়াড়েরা ছিল না। সব মিলিয়ে ভালোই পারফরম্যান্স, তবে আজকেরটি (শুক্রবার) ছিল বাজে।’ রয়টার্স, এএফপি।