খরুচে বোলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোহানেসবার্গে ডি ভিলিয়ার্স-ঝড়ের বেশিটাই গেছে জেরোম টেলর ও জেসন হোল্ডারের ওপর দিয়ে। ৯ ওভারে ৯১ রান দিয়েছেন হোল্ডার, টেলর দিয়েছেন ১০ ওভারে ৯৫। নিজেকে একটু দুর্ভাগা ভাবতে পারেন টেলর। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড যে উঠল তাঁর হাতেই। অধিনায়ক হোল্ডার ঠিক তাঁর পরই। কাল এ দুজন তালিকার শীর্ষ দুটি স্থান দখল করার আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে খরুচে বোলিং ছিল কেমার রোচের। ২০১১ সালে ইন্দোরে ভারতের বিপক্ষে ১০ ওভারে দিয়েছিলেন ৮৮ রান। ওয়ানডেতে খরুচে বোলিংয়ের তালিকা করলে অবশ্য এঁরা সবাই থাকবেন অনেক নিচে। শীর্ষস্থানটা অস্ট্রেলিয়ান মিডিয়াম পেসার মিক লুইসের। এই জোহানেসবার্গেই ২০০৬ সালে সবচেয়ে বেশি রান তাড়া করে দক্ষিণ আফ্রিকার জেতা বিখ্যাত সেই ম্যাচে লুইস ১০ ওভারে দিয়েছিলেন ১১৩ রান!