খরুচে শিকারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬৬ রানে ৫ উইকেট। টেস্টে পাকিস্তানি অফ স্পিনার সাঈদ আজমল দশমবারের মতো ৫ উইকেট পেলেন কাল গলে। ইনিংসে ৫ উইকেট নিতে আজমলকে এবারই সবচেয়ে বেশি রান খরচ করতে হয়েছে। এর আগে ২০১৩ সালের অক্টোবরে দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫১ রান খরচায় ৬ উইকেট নিয়েছিলেন আজমল। টেস্টে সবচেয়ে বেশি রান বিলিয়ে ৫ উইকেট পাওয়াদের তালিকায় আজমল অবশ্য অনেক পেছনে। ২০০ বা তার বেশি রান খরচায় ৫ উইকেট নেওয়ার উদাহরণই আছে আটটি। সবচেয়ে বেশি ২৬৬ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন টমি স্কট। ওয়েস্ট ইন্ডিয়ান লেগ স্পিনার ১৯৩০ সালে কিংস্টন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২৬৬ রানে নিয়েছিলেন ৫ উইকেট।