খুচরো তথ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা তৃতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সাকিব, তামিম ও মুশফিক। তৃতীয় বিশ্বকাপ খেলবেন মাশরাফিও, ২০০৩ ও ২০০৭-এর পর এবার।
দ্বিতীয় বিশ্বকাপ খেলবেন মাহমুদউল্লাহ ও রুবেল।
প্রথমবার বিশ্বকাপ খেলবেন বাকি ৯ জন।
২০১০ সালে নিউজিল্যান্ড ও ২০১২ সালে অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন এনামুল ও সৌম্য। নিউজিল্যান্ডের বিশ্বকাপে ছিলেন মুমিনুলও, অস্ট্রেলিয়ায় তাসকিন।
বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মোহাম্মদ রফিক, ১৭টি। মোহাম্মদ আশরাফুল ১৬টি। এই দলের সবচেয়ে অভিজ্ঞ সাকিব, মুশফিক ও তামিম, ১৫টি করে।