খুব বড় উপলক্ষ এই সেমি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল বাংলাদেশের জন্য খুব বড় উপলক্ষ। এটা খুব বড় সুযোগও। দীর্ঘ চেষ্টা ও পরিশ্রমের ফল হচ্ছে এই ম্যাচ।
দেশের ক্রিকেটপ্রেমীদের মতোই জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার দারুণ খুশি। এটিকে দেশের ক্রিকেটের বড় এক আনন্দের দিনই বলছেন তিনি।