খুলনা টেস্টের তৃতীয় দিন
তৃতীয় দিনে ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানের হাতে। পরিসংখ্যানেও তাদের দাপট
টেস্টে ২০০
কোন দেশের বিপক্ষে কতবার
(বাংলাদেশের টেস্ট অভিষেকের পর)
ম্যাচ ২০০
বাংলাদেশ ৮৯ ২১
পাকিস্তান ১১৮ ২১
ভারত ১৫৪ ২১
শ্রীলঙ্কা ১৩০ ১৫
দক্ষিণ আফ্রিকা ১৪৫ ১৫
অস্ট্রেলিয়া ১৬৭ ১৩
ইংল্যান্ড ১৮১ ১৩
নিউজিল্যান্ড ১১৮ ৮
জিম্বাবুয়ে ৫২ ৭
ওয়েস্ট ইন্ডিজ ১৪১ ৭
২১
মোহাম্মদ হাফিজের ২২৪ বাংলাদেশের বিপক্ষে টেস্টে ২১তম ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের টেস্ট অভিষেকের পর ভারত ও পাকিস্তানের বিপক্ষেও ২১টি করে ডাবল সেঞ্চুরি হয়েছে। তবে এই সময়ে ভারত খেলেছে ১৫৪ টেস্ট, পাকিস্তান ১১৮টি। অন্যদিকে বাংলাদেশ খেলছে মাত্র ৮৯তম টেস্ট।
২২৪
হাফিজের ২২৪ বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আগের সর্বোচ্চ মোহাম্মদ ইউসুফের (২০৪*, চট্টগ্রাম, ২০০২)।
১৯৬০
পাকিস্তানের প্রথম ছয় জুটির প্রতিটিতেই কমপক্ষে ৫০ রান এসেছে। টেস্ট ইতিহাসে কোনো ইনিংসে প্রথম ছয় জুটিতেই ৫০ রান হওয়ার দ্বিতীয় উদাহরণ। ১৯৬০ সালে ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্টেলিয়ার প্রথম ইনিংসের প্রথম ছয় জুটি ১টি সেঞ্চুরি ও ৫টি ফিফটি করেছিল।
৫
তিনবার বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে ৫টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। প্রথমবার ২০০১ সালে মুলতানে পাকিস্তানের ৫ ব্যাটসম্যানই সেঞ্চুরি পেয়েছিলেন।
৫৩৭/৫
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস। ২০১১ সালে চট্টগ্রামে ৫ উইকেট হারিয়ে সর্বোচ্চ ৫৯৪ করেছিল পাকিস্তান।
৫৩.৪৫
বয়স ৪০ হয়ে যাওয়ার পর মিসবাহ-উল-হকের টেস্ট ব্যাটিং গড়। ৪০ পেরিয়ে কমপক্ষে ১০ ইনিংস ব্যাট করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে মিসবাহর ওপরে আছেন শুধু ওয়ারউইক আর্মস্ট্রং (৫৬.০০) ও জ্যাক হবস (৫৮.০৯)।