খুলনা টেস্টের প্রথম দিন
৪ উইকেটে ২৩৬। প্রথম দিন শেষে বাংলাদেশ দলের এই স্কোরেও আছে তৃপ্তিদায়ী কিছু তথ্য
১
টেস্টে এই প্রথম পাকিস্তানের বিপক্ষে ৫০ ছাড়াল বাংলাদেশের উদ্বোধনী জুটি। তামিম ইকবাল-ইমরুল কায়েসের আগে প্রথম উইকেেট সর্বোচ্চ ৩৮ রানের জুটি গড়েছিলেন মেহরাব হোসেন-মোহাম্মদ আশরাফুল (ঢাকা, ২০০২)।
৭৫
৭৬
বাংলাদেশের ৭৫ ও ৭৬তম টেস্ট ক্রিকেটার মোহাম্মদ শহীদ ও সৌম্য সরকার।
মুমিনুলনামা
ক্যারিয়ারের প্রথম ১৩ টেস্টেই ১২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস মুমিনুল হকের। শুধু সুনীল গাভাস্কার (১৩) ও মার্ক টেলরই (১৩) মুমিনুলের চেয়ে বেশি ফিফটি করেছেন প্রথম ১২ ম্যাচে।
১৩ টেস্টের ২৪ ইনিংসে ১২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস মুমিনুলের। এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যে প্রথম ২৪ ইনিংসে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংস তাঁরই। সব দেশ মিলিয়ে ১৪টি ৫০ ছাড়ানো ইনিংস নিয়ে সবার ওপরে ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ। ১৩টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস আছে আরও চারজনের।
টানা ১০ ম্যাচে কমপক্ষে একটি ফিফটি মুমিনুলের। টানা ১২ ম্যাচে কমপক্ষে একটি ফিফটি করে সবার ওপরে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।
১৩ টেস্টের ২৪ ইনিংসে ১২৭৮ রান মুমিনুলের। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান প্রথম ১৩ টেস্টে ৯০০ রানও পাননি।
টেস্ট অভিষেকের পর মাত্র একটি টেস্টেই কোনো ফিফটি বা সেঞ্চুরি পাননি মুমিনুল (২৩ ও ২৯, জিম্বাবুয়ে, হারারে, ২০১৩)।