খুলনার অবিশ্বাস্য জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরুল: ১২৭*, মুক্তার: ৫/৫৮, জিয়া: ৩১ বলে ৬৫
ইমরুল: ১২৭*, মুক্তার: ৫/৫৮, জিয়া: ৩১ বলে ৬৫

লক্ষ্য ২৮৪ রান। হাতে ছিল ৬৪ ওভার। কাল শেষ দিনের চা-বিরতি পর্যন্ত খুলনা এগোল হেলেদুলেই। ৩৪ ওভারে ৩ উইকেটে ৭২ রান, শেষ সেশনটা নিরাপদে হেঁটে পার করে দেবে খুলনা, সবাই তাই ভাবছিল। কিন্তু বিকেএসপিতে শেষবেলায় অবিশ্বাস্য ঝড় তুলে তারা কিনা হারিয়েই দিল বরিশালকে! শেষ সেশনে ২১২ ও শেষ ঘণ্টায় ১৪ ওভারে ১৫২ রান তুলে খুলনা জিতে গেল দিনের ১ ওভার হাতে রেখেই।
ইমরুল কায়েস ও জিয়াউর রহমানের তাণ্ডবেই অসম্ভবকে সম্ভব করেছে খুলনা। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে মাত্র ৬২ বলে ১২২ রান তুলেছেন ইমরুল-জিয়া। এর ৩৬ রানই আবার কামরুল ইসলাম ও সোহাগ গাজীর শেষ ২ ওভার থেকে নেওয়া। ৫৪তম ওভারে কামরুলকে ছক্কা মেরে রানের খাতা খোলা জিয়া সোহাগকে ছয় মেরে শেষ করেছেন ম্যাচ। মাঝে আরও ৫টি ছয় মারা জিয়া ৩১ বলে করেছেন ৬৫ রান। জুটিতে সমান ৩১ বল খেলে ৪৯ রান করা ইমরুল পেয়ে গেছেন সেঞ্চুরিই। প্রথম ইনিংসের ১৬৬ রানের পর এবার ১৮৩ বলে ৯ চার ও ৪ ছয়ে অপরাজিত ১২৭। জাতীয় লিগে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে জোড়া সেঞ্চুরি পেলেন বিশ্বকাপ দল থেকে বাদ পড়া ইমরুল। এর আগে বরিশালের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৪০২ রানে।
বিকেএসপির ২ নম্বর মাঠে উত্তেজনার পারদ চড়লেও ৩ নম্বর মাঠে রংপুর-সিলেটের ম্যাচটা হয়েছে ড্র। ৪০৮ রানের লক্ষ্যে ব্যাট করা সিলেট দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩২৬ রান তুলতেই শেষ হয় খেলা।
ফতুল্লায় দিনের প্রথম সেশনেই শেষ হয়েছে দুই ঢাকার লড়াই। ৮ উইকেটে ৩৭৩ রান নিয়ে দিন শুরু করা মহানগর দ্বিতীয় ইনিংসে ৪১১ রানে অলআউট হয়ে হেরেছে ইনিংস ও ২৪ রানে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৯ উইকেটে জিতেছে রাজশাহী। দ্বিতীয় ইনিংসে ২৯৮ রানে অলআউট হয়ে চট্টগ্রাম রাজশাহীর সামনে ৯৭ রানের লক্ষ্য দেয়। তারা লক্ষ্যটা পেরিয়ে যায় ২৫.৪ ওভারেই।

সংক্ষিপ্ত স্কোর
ঢাকা বিভাগ-ঢাকা মহানগর, ফতুল্লা
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৫২৫/৯ ডি.। ঢাকা মহানগর: ৯০ ও ১২১.৫ ওভারে ৪১১ (শামসুর ৯২, হায়দার ৬৮, জাবিদ ৫৮*, মেহরাব জু. ৫৭, আসিফ ৫৫, মার্শাল ৫১; জুবায়ের ৪/১৪৩, শুভাগত ৩/৯৭, মোশাররফ ২/৭২, তাইবুর ১/৫৫)।
ফল: ঢাকা বিভাগ ইনিংস ও ২৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আবদুল মজিদ (ঢাকা বিভাগ)।
বরিশাল-খুলনা, বিকেএসপি-২
বরিশাল: ২৭১ ও ১২০ ওভারে ৪০২ (শাহরিয়ার ২১৯, রাব্বি ৭৪, অভিষেক ৩১, নুরুজ্জামান ২৬*; রবি ৩/৫২, মুরাদ ৩/৬৪, রাজ্জাক ৩/১৫৪)।
খুলনা: ৩৯০ ও ৬৩ ওভারে ২৮৭/৪ (ইমরুল ১২৭*, জিয়া ৬৫*, মিঠুন ৪৬, তুষার ২০; সোহাগ ৩/১০৯, নাসুম ১/৪১)।
ফল: খুলনা ৬ উইকেটে জয়ী ।
ম্যান অব দ্য ম্যাচ: ইমরুল কায়েস (খুলনা)।

রংপুর-সিলেট, বিকেএসপি-৩
রংপুর: ৩৬৭ ৩০১/৮ ডি.। সিলেট: ২৬১ ও ৮৭ ওভারে ৩২৬/৬ (মিলন ৬১*, রাহাতুল ৫৫, রাজিন ৫১, অলক ৫০, এজাজ ২৭*, সায়েম ২৬, রোমান ২২; বিশ্বনাথ ৩/৩০, তানভীর ১/৭০, মাহমুদুল ১/৮৪)।
ফল: ড্র।
ম্যান অব দ্য ম্যাচ: লিটন দাস (রংপুর)।

চট্টগ্রাম-রাজশাহী, মিরপুর
চট্টগাম: ২০৯ ও ১০৭.৩ ওভারে ২৯৮ (জসিমউদ্দিন ৬১, নাজিমউদ্দিন ৫৭, নাঈম জু. ৪৯, আল মামুন ৪৩, নূর ৩২, ইরফান ২১, আলাউদ্দিন ২১; মুক্তার ৫/৫৮, শফিউল ৪/৫৬, সানজামুল ১/৩৪)।
রাজশাহী: ৪১১ ও ২৫.৪ ওভারে ১০০/১ (মাইশুকুর ৬১*, জুনায়েদ ৩৩*; আলাউদ্দিন ১/২১)।
ফল: রাজশাহী ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মুক্তার আলী (রাজশাহী)।