খুলনার শিরোপা-আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় লিগের শিরোপা পুনরুদ্ধার করে উল্লাসে মাতলেন খুলনা বিভাগের ক্রিকেটাররা। কাল চট্টগ্রামে l প্রথম আলো
জাতীয় লিগের শিরোপা পুনরুদ্ধার করে উল্লাসে মাতলেন খুলনা বিভাগের ক্রিকেটাররা। কাল চট্টগ্রামে l প্রথম আলো

মৌসুমের শেষ দিনেই মীমাংসা হলো জাতীয় লিগের। খুলনার হাতেই উঠল ১৭তম জাতীয় লিগের শিরোপা। কাল চট্টগ্রামে শেষ হওয়া রংপুর-খুলনার ম্যাচ অনুমিতভাবে ড্রই হয়েছে। ৬ ম্যাচে ৫০ পয়েন্ট পেয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হলো খুলনা। অন্যদিকে ৩৪ পয়েন্ট পেয়ে গতবারের চ্যাম্পিয়ন রংপুর নেমে গেল দ্বিতীয় স্তরে।
কাল শেষ দিনের শেষ সেশনে ৭ উইকেটে ২৮৬ রান তুলে ইনিংস ঘোষণা করে খুলনা। এরপরই দুই দল ড্র মেনে নেয়। খুলনার ইনিংসে সর্বোচ্চ ১০৭ রান ইমরুল কায়েসের। ১০৪ বলে ১৩ চার ও ৩ ছক্কায় নিজের ১৪তম প্রথম শ্রেণির সেঞ্চুরিটি সাজিয়েছেন ইমরুল।
কক্সবাজারে দুই ঢাকার ম্যাচটি শেষ পর্যন্ত শুরু হয়েছে কাল শেষ দিনে! ঢাকা মহানগর ৭৫ ওভারে ৩ উইকেটে ২৮৬ রান তুলতেই সমাপ্তি ম্যাচের। ক্যারিয়ারের ১১তম ও এবারের লিগের তৃতীয় সেঞ্চুরি পেয়েছেন দলটির ওপেনার শামসুর রহমান। সেঞ্চুরি পেতে পারতেন দ্বিতীয় উইকেটে শামসুরের সঙ্গে ২০৯ রানের জুটি গড়া মেহেদী মারুফও। পানিশূন্যতায় ভুগে ৯৯ রানে অবসর নিতে বাধ্য হয়েছেন ২৭ বছর বয়সী ব্যাটসম্যান। মাঠ থেকেই হাসপাতালে নিতে হয় তাঁকে। জাতীয় লিগে তাঁর আগে ৯৯ রানে অপরাজিত ছিলেন শুধু ফয়সাল হোসেন। ২০০৩-০৪ মৌসুমে ফয়সালকে ৯৯ রানে রেখেই অলআউট হয়েছিল চট্টগ্রাম।

ড্র হয়েছে বরিশাল-চট্টগ্রামের ম্যাচটাও। তবে বগুড়ায় এ ম্যাচটি ছিল শাহরিয়ার নাফীসময়। তৃতীয় দিনের ৪২৩ রানের সঙ্গে মাত্র ২ রান যোগ করেই অলআউট চট্টগ্রাম। চট্টগ্রামের শেষ দুটি উইকেট নিয়ে ১৭তম বারের মতো প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ উইকেট পেলেন বরিশালের সোহাগ গাজী। বরিশাল দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩০৩ রান তোলার পরই ড্র মেনে নেয় দুই দল। ম্যাচ শেষ হতে তখনো ঘণ্টা খানেক বাকি ছিল, শাহরিয়ার নাফীসও দাঁড়িয়ে ছিলেন ডাবল সেঞ্চুরি থেকে ২৪ রান দূরে। তবে দুই দলের খেলোয়াড়েরাই ক্লান্ত থাকায় শাহরিয়ারের সঙ্গে কথা বলেই বরিশালের অধিনায়ক সম্মতি দিয়েছেন ম্যাচ শেষ করার পক্ষে।

বরিশাল-চট্টগ্রাম, বগুড়া

বরিশাল: ৪৮৯ ও ৭০ ওভারে ৩০৩/৬ (শাহরিয়ার ১৭৪*, আল আমিন ৬৮; ডলার ২/৩২, ইফতেখার ২/৮৯)। চট্টগ্রাম১মইনিংস: ১২৩ ওভারে ৪২৫ (মুমিনুল ২৩৯, নাফিস ৫৬, আল মামুন ৩৭, ইফতেখার ৩০; সোহাগ ৫/১৩৪, মনির ৩/৬৫)।

ফল: ড্র।

ম্যানঅবদ্যম্যাচ: মুমিনুল হক (চট্টগ্রাম) ও শাহরিয়ার নাফীস (বরিশাল)।

রংপুর-খুলনা, চট্টগ্রাম

রংপুর১মইনিংস: ১১৩.৫ ওভারে ৩৪৪ (তানভীর ১০৫, ধীমান ৬৯, সোহরাওয়ার্দী ৬৬; রাজ্জাক ৫/১২৭, মুরাদ ৪/৬৬)। খুলনা১মইনিংস: ৭০ ওভারে ২৮৬/৭ ডি. (ইমরুল ১০৭, জিয়া ৬২*, আবু বক্কর ৩২; তানভীর ২/৫৬)।

ফল: ড্র।

ম্যানঅবদ্যম্যাচ: তানভীর হায়দার (রংপুর)।

ঢাকাবিভাগ-ঢাকামহানগর, কক্সবাজার

ঢাকামহানগর১মইনিংস: ৭৫ ওভারে ২৮৬/৩ (শামসুর ১০৫, মারুফ আহত অবসর ৯৯, মেহরাব ৫২*)।

ফল: ড্র।