খেপা বয়কট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটার পর একটা ম্যাচ হারছে ইংল্যান্ড। আর রাগে গা জ্বলছে জিওফ বয়কটের। গত রোববার ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে এউইন মরগানের দলের পারফরম্যান্স দেখে রীতিমতো বিরক্ত বয়কট, ‘ইসিবির ম্যানেজিং ডিরেক্টর পল ডাউনটন, কোচ পিটার মুরস ও নির্বাচকেরা বিশ্বকাপের আগে ৯ মাস সময় পেয়েছিল দলটাকে তৈরি করার জন্য৷ কী করেছে কে জানে! বিশ্বকাপে ইংল্যান্ডকে দিশেহারা লাগছে।’ একই সুর সাবেক অধিনায়ক মাইক আথারটনের গলায়ও৷ তাঁর মতে, ‘নিউজিল্যান্ড এই বিশ্বকাপের সেরা দল৷ ম্যাককালামরা দারুণ ক্রিকেটও খেলছে৷ কিন্তু শ্রীলঙ্কা মোটেই নিউজিল্যান্ডের মতো ভয়ংকর নয়৷ শ্রীলঙ্কার বিপক্ষে হারটাই তাই বেশি হতাশাজনক।’ বিবিসি।