খেপেছে পিসিবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জোর চেষ্টা করছে ওয়েস্ট ইন্ডিজকে পাকিস্তান সফরে নেওয়ার। ওদিকে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন (ফিকা) পরশু বিবৃতি দিয়ে বলছে, পাকিস্তান এখনো ভীষণ অনিরাপদ দেশ। ক্রিকেটারদের সেখানে না যেতেও পরামর্শ দেওয়া হয়েছে। পিসিবি তাই ভীষণ খেপেছে ফিকার ওপর। পাল্টাবিবৃতিতে দাবি করেছে, পাকিস্তান থেকে হাজার মাইল দূরে বসে দেশটির নিরাপত্তা নিয়ে মন্তব্য করা ফিকাকে মানায় না। ওয়ান ইন্ডিয়া