খেলা শুরুর অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আচ্ছাদন সরিয়ে ফেলার পর মিরপুরের মাঠ। ছবি: শামসুল হক।
আচ্ছাদন সরিয়ে ফেলার পর মিরপুরের মাঠ। ছবি: শামসুল হক।

সকাল থেকেই আবারও বৃষ্টির হানা। গত দুটো দিনের মতো আজকের দিনটিও বৃষ্টিতে ভেসে যাবে—এমন শঙ্কা ছিল সবার মধ্যেই। কিন্তু ক্রিকেটপ্রেমীদের জন্য আপাতত স্বস্তি হয়েই দেখা দিয়েছে ঢাকার আকাশ। বৃষ্টি থেমে যাওয়ায় চতুর্থ দিনের খেলা মাঠে গড়ানোর একটা সম্ভাবনা দেখা যাচ্ছে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকেও আছে সুখবর। সেখানে পিচ ও মাঠের আচ্ছাদন সরিয়ে ফেলা হয়েছে। এখন মাঠকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাঠকে খেলার উপযোগী করে তুলতে। দুই দলের খেলোয়াড়েরা অবশ্য হোটেল সোনারগাঁও ছেড়ে মিরপুর যাননি এখনো। তাদের মাঠে যাওয়া নির্ভর করছে সবুজ সংকেতের ওপর।
ক্রিকেটপ্রেমীদের প্রার্থনা সবুজ সংকেতটা যেন দ্রুতই হোটেল সোনারগাঁওয়ে পৌঁছায়!