খেলাতেই মনোযোগ চিগুম্বুরাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে চিগুম্বুরা
সংবাদ সম্মেলনে চিগুম্বুরা

শঙ্কা আছে, আছে ভয়ও। কিন্তু সেসব মাথায় রেখেই পাকিস্তান সফরে গিয়েছে জিম্বাবুয়ে। পাকিস্তান অবশ্য সর্বোচ্চ নিরাপত্তাই দিচ্ছে। তবে সেটা করতে গিয়ে পুরো জিম্বাবুয়ে দলটাকেই রাখা হয়েছে একেবারে সার্বক্ষণিক পুলিশি প্রহরায়। কাল বিকেলে লাহোরে এক সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে অধিনায়ক এল্টন চিগুম্বুরা তাই বললেন, ‘এটা আমাদের জন্য কিছুটা নতুন অভিজ্ঞতাই। তবে ওসব নিয়ে আমরা ভাবছি না। আমরা খেলোয়াড় আর আমাদের কাছে খেলাটাই মুখ্য।’
এত ঝুঁকি নিয়ে কেন পাকিস্তান যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান নির্বাহী ও সফরে জিম্বাবুয়ে প্রতিনিধিদলের প্রধান ওজিয়াস ভুতে বলেছেন, ‘অনেক বছর আমরাও বিচ্ছিন্ন ছিলাম। তাই বিচ্ছিন্ন থাকার রাজনীতিটা বুঝি। সেই অবস্থা থেকে আমাদের মনে হয়েছে, না, কাউকে বিচ্ছিন্ন করে রাখাটা সমাধান নয়।’ এএফপি।