খেলার নামে তামাশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাস্যকর উপায়ে আউট হয়েছেন দুবাই স্টারের ব্যাটসম্যানরা। ছবি: ইউটিউব
হাস্যকর উপায়ে আউট হয়েছেন দুবাই স্টারের ব্যাটসম্যানরা। ছবি: ইউটিউব
>* নিজের ইচ্ছায় হাস্যকরভাবে আউট হয়েছেন দুবাই স্টারের ব্যাটসম্যানরা
* অধিকাংশ আউটই স্টাম্পিং বা রানআউট

এর নাম ক্রিকেট? টি-টোয়েন্টিতে ১৩৬ রানের টার্গেট। অতটা সহজ নয়! রান তাড়া করা দলটির ব্যাটসম্যানরা কী করবেন? নিশ্চিতভাবেই রান তোলায় মনোযোগী হবেন। কিন্তু সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আজমানে অল স্টার টি-টোয়েন্টি লিগে দুবাই স্টার দলের ব্যাটসম্যানরা মনোযোগী হলেন কীভাবে উইকেটগুলো উপহার দেওয়া যায় প্রতিপক্ষকে!

ভাবখানা এমন, পিচে তখন মরুভূমির অসহনীয় উত্তাপ, কে কত দ্রুত আউট হতে পারেন, সেই প্রতিযোগিতা চলছে! কিন্তু আউট হতে চাইলেই তো আর আউট হওয়া যায় না। বোলাররা যদি ভালো বল না করেন, তখন আর কী করা! ব্যাটসম্যানরাই ‘গুরুদায়িত্ব’ কাঁধে তুলে নিলেন। দুবাই স্টারের অধিকাংশ উইকেটের পতন হলো রানআউট, নাহয় স্টাম্পিংয়ে। সংক্ষিপ্ততম দূরত্বে দাঁড়ানো ফিল্ডারের হাতে বল পাঠিয়েই রান নিতে দৌড়, তবে রান সম্পূর্ণ করতে যেন ভয়ানক অনীহা ব্যাটসম্যানদের।

স্টাম্পিংগুলোর ধরন এমন, যেন ব্যাটসম্যানকে এখনই ছুটতে হবে কোনো মহাগুরুত্বপূর্ণ কাজে! উইকেটরক্ষক বল ধরতে পারুন আর না-ই পারুন, ব্যাটসম্যান একবার ক্রিজ ছেড়ে বেরিয়েছেন তো বেরিয়েছেনই, তিনি আর ফিরবেন না! দুই দলের চমৎকার বোঝাপড়া, ২২ জন মিলে শারজা ওয়ারিয়র্সকে জেতানোর প্রাণান্ত চেষ্টা। অতি বাজে চিত্রনাট্যের নাটকের পর জিতেও গেল শারজা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলো এই নাটক! সেখানে দেখা গেল, কত হাস্যকরভাবে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন দুবাইয়ের ব্যাটসম্যানরা।

কিন্তু হাস্যরসের এই ব্যাপারটা যে আবার খড়্গ নামাবে, কে ভেবেছিল! আইসিসির অ্যান্টিকরাপশন ইউনিটের (এসিইউ) চোখে পড়েই বাধল বিপত্তি। এই ম্যাচ নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়ে গেছে। ম্যাচ পাতানো নাটকের মঞ্চায়নটা সফল হলেও সহজে যে পার পাওয়া যাবে না, সেটা মোটামুটি নিশ্চিত। এসিইউ এটিকে বলছে ‘ব্যতিক্রমী কাণ্ডকারখানা’, যা নিয়ে এর মধ্যেই অনুসন্ধান শুরু হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন সংস্থার মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল।

এই লিগ অবশ্য বন্ধ হয়ে গেছে দ্বিতীয় দিনেই। আজমান ওভাল নামের যে ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল, সেখানে ম্যাচ আয়োজনের জন্য স্থানীয় ক্রিকেট কাউন্সিলের অনুমতি নিতে হয়। আজমান ক্রিকেট কাউন্সিলের মহাসচিব শাজি আল মুলক জানিয়েছেন, এই লিগ আয়োজনের জন্য নাকি কোনো অনুমতিও নেওয়া হয়নি, ‘এই টুর্নামেন্টের কোনো অনুমোদন দেওয়া হয়নি। কিছু একটা যে চলছে, সেটা আমরা জানতে পেরেছি দ্বিতীয় দিনে। যখন আমাদের কর্মীরা তাদের গিয়ে নিয়মের কথা বলতেই তারা সরে গেছে, আর ফিরে আসেনি।’

ম্যাচের আউটগুলো দেখতে চাইলে