খেলোয়াড় পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অধিনায়ক বদলেছে ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি)। পরিবর্তন এনেছে দলেও। পূর্বঘোষিত লঙ্কান টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন জেফরি ভ্যান্ডারসে ও নিরোশান ডিকভেলা। এই দুজনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে লাহিরু থিরিমান্নে ও সুরঙ্গা লাকমলকে। শুধু শ্রীলঙ্কা দলেই নয়, পরিবর্তন এসেছে ওয়েস্ট ইন্ডিজ দলেও। পিঠের চোটের কারণে দল থেকে আগেই ছিটকে পড়েছিলেন লেন্ডল সিমন্স। পরশু তাঁর বদলি হিসেবে নেওয়া হয়েছে নতুন মুখ এভিন লুইসকে। স্কাই স্পোর্টস।