প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের ঠিক আগেই ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। ওই সিরিজে ভারতের ওয়ানডে দলে ছিলেন ধবল কুলকার্নি, কিন্তু ছিলেন না বিশ্বকাপের দলে। তবে কুলকার্নিকে দেশে ফেরত না পাঠিয়ে দলের সঙ্গেই রেখে দেয় ভারতীয় ম্যানেজমেন্ট। বিশ্বকাপে ভারত যত দিন টিকে ছিল, কুলকার্নিও ছিলেন দলের সঙ্গে। অতিরিক্ত একজনকে দলের সঙ্গে রাখার খেসারত এত দিন পর দিতে হলো ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। আইসিসিকে দিতে হয়েছে ২ কোটি ৪ লাখ রুপি। আইসিসির নিয়মানুযায়ী বিশ্বকাপে দলে ১৫ জন খেলোয়াড় থাকার কথা, যাদের খরচ বহন করবে সংস্থাটি। ভারত অতিরিক্ত একজন রাখায় পরে তাঁর থাকা-খাওয়া, বিমানভাড়া ইত্যাদির জন্য বিসিসিআইয়ের কাছে প্রায় আড়াই কোটি রুপি দাবি করে আইসিসি। কুলকার্নির হয়তো স্বচক্ষে বিশ্বকাপ দর্শন হয়ে গেল, কিন্তু এত টাকা খরচ হয়ে যাওয়ায় বিসিসিআইয়ের একটু আফসোস হওয়ারই কথা। দ্য হিন্দু।