
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের রেকর্ড বইয়ের অনেক পাতাতেই আঁকিবুঁকি কেটে গেল গতকালের বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ
৪০
এই সিরিজে তামিমের বাউন্ডারির সংখ্যা। তিন ম্যাচের সিরিজে বিশ্ব রেকর্ড
৪
কোনো সিরিজ বা টুর্নামেন্টে এই প্রথম ৪টি সেঞ্চুরি করলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা
আশরাফুল, রাজ্জাক ও মাশরাফির পর বাংলাদেশের চতুর্থ খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ১৫০ ম্যাচ খেললেন সাকিব আল হাসান
১৪
ওয়ানডে সেঞ্চুরি পাওয়া ১৪তম বাংলাদেশি সৌম্য সরকার
১০ ম্যাচ পর ওয়ানডেতে ৫০ পেরোল বাংলাদেশের উদ্বোধনী জুটি। সর্বশেষ গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১২১ রান করেছিলেন তামিম ইকবাল ও এনামুল হক জুটি
সিরিজে তামিমের ব্যাটিং গড় ১৫৬.০০, দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ। সব সিরিজ ও টুর্নামেন্ট মিলিয়ে বাংলাদেশের রেকর্ডটা মাহমুদউল্লাহর (২০১০ সালে ত্রিদেশীয় সিরিজে ১৯৩.০০ গড়ে ১৯৩ রান)
ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষ দলের ওপেনিং জুটিতে রানের গড় ৪৬.৮৭। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে তো বটেই কমপক্ষে ৫টি ওয়ানডে খেলেছে এমন দলের বিপক্ষেও গড়টা সবচেয়ে বেশি।
২ উইকেটে ২০৩ থেকে ২৫০ রানে অলআউট। বাংলাদেশের বিপক্ষে এই প্রথম ৪৭ রানে শেষ ৮ উইকেট হারাল পাকিস্তান।
ত্রয়োদশ অধিনায়ক হিসেবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরি পেলেন আজহার আলী। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অধিনায়কদের সেঞ্চুরিই ১৩টি
বাংলাদেশের সেরা পাঁচ উদ্বোধনী জুটি
বিপক্ষ ভেন্যু সাল
১৭০ শাহরিয়ার হোসেন-মেহরাব হোসেন জিম্বাবুয়ে ঢাকা ১৯৯৯
১৫৮ তামিম ইকবাল-এনামুল হক জিম্বাবুয়ে চট্টগ্রাম ২০১৪
১৫০ এনামুল হক-ইমরুল কায়েস পাকিস্তান মিরপুর ২০১৪
১৪৫ তামিম ইকবাল-সৌম্য সরকার পাকিস্তান মিরপুর ২০১৫
১৩৭ আতহার আলী-মোহাম্মদ রফিক কেনিয়া হায়দরাবাদ ১৯৯৮
দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ
ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
তামিম ইকবাল ৩ ৩১২ ১৩২ ১৫৬.০০ ২/১
তামিম ইকবাল ৫ ৩০০ ১৫৪ ৬০.০০ ১/২
শাহরিয়ার নাফীস ৫ ২৭৪ ১০৫* ৬৮.৫০ ১/১
শাহরিয়ার নাফীস ৫ ২৪৮ ১১৮* ৬২.০০ ১/১
মুশফিকুর রহিম ৩ ২২০ ১০৬ ১১০.০০ ১/০
সিরিজের সেরা
ব্যাটিং
ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
তামিম ইকবাল ৩ ৩১২ ১৩২ ২৫৬.০০ ২/১
মুশফিকুর রহিম ৩ ২২০ ১০৬ ১১০.০০ ১/১
আজহার আলী ৩ ২০৯ ১০১ ৬৯.৬৬ ১/১
সৌম্য সরকার ৩ ১৬৪ ১২৭* ৮২.০০ ১/০
হারিস সোহেল ৩ ১৪৭ ৫২ ৪৯.০০ ০/২
বোলিং
ওভার রান উইকেট সেরা গড়
আরাফাত সানি ৩০.০ ১৩১ ৬ ৩/৪৭ ২১.৮৩
সাকিব আল হাসান ২৯.২ ১৩০ ৫ ২/৩৪ ২৬.০০
রুবেল হোসেন ২১.০ ১১৫ ৪ ২/৪৩ ২৮.৭৫
ওয়াহাব রিয়াজ ২৪.০ ১২৫ ৪ ৪/৫৯ ৩১.২৫
মাশরাফি বিন মুর্তজা ১৮.০ ৯৬ ৩ ২/৪৪ ৩২.০০