গম্ভীরের নাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামের সঙ্গে আচরণের কী মিল গৌতম গম্ভীরের! আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পার্টিতে শাহরুখ খানের অনুরোধ, তাঁর স্ত্রীর অনুনয়-বিনয়, এমনকি বকাবকিও তাঁকে নাচতে বাধ্য করতে পারেননি। তবে ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস-এ লেখা কলামে গম্ভীর জানালেন, এমন একটা ঘটনা ঘটেছে যেটা শুনলে তাঁর স্ত্রী হয়তো তাঁকে মেরেই ফেলবেন। স্ত্রীর অনুরোধে যিনি নাচেননি, তিনি কিনা একটি বিজ্ঞাপনের শুটিংয়ে চুটিয়ে নেচেছেন! অবশ্য ঘটনার পর থেকে তাঁর কেকেআর সতীর্থদের প্রতিক্রিয়া বেশ মজার। গম্ভীরই জানালেন, ‘ইউসুফ পাঠানের মুখ থেকে হাসিই সরছে না। সূর্যকুমার যাদবও ব্যাটিং টিপসের বদলে আমাকে নাচের টিপস দিচ্ছে। আর একজন তো আমাকে ভদ্রভাবে বলেই দিয়েছে, আর কখনো যেন না নাচি!’